জেসিআই সিওয়াইই চ্যাম্পিয়ন জেআরসি বোর্ড

১০ জুন, ২০২৩ ২১:০১  

তরুণ উদ্ভাবকদের সৃজনশীল ও স্মার্ট উদ্যোগকে পুরস্কৃত করার মধ্য দিয়ে শনিবার রাতে শেষ হলো দুই দিনের জেসিআই স্মার্ট বাংলাদেশ এক্সপো ২০২৩। প্রথম বারের মতো দেয়া জেসিআই ক্রিয়েটিভ ইয়াং এন্টারপ্রেনিউর (সিওয়াইই) সম্মননায় এবার চ্যাম্পিয়ন হয়েছে প্রয়াত জাতীয় অধ্যাপক জামেলুর রেজা চৌধুরী স্মরণে বাংলাদেশে নকশাকৃত এবং প্রস্তুতকৃত ইলেকট্রনিক এড্যুকেশন বোর্ড ‘জেআরসি বোর্ড’। চ্যাম্পিয়ন হয়েছেন ESP-32 ভিত্তিক এই মাইক্রোকন্ট্রোলার বোর্ড জেআরসি বোর্ড সিইও রেদওয়ান ফেরদৌস।

প্রথম রানার্সআপ হয়েছেন অনলাইনে আইনি সহায়তাদানকারী স্টার্টআপ লিগ্যাল এক্স সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মালিহা রহমান এবং সেকেন্ড দ্বিতীয় রানার্সআপ হয়েছে রয়েল বেঙ্গল সুজ এর সৈয়দ শাফায়েত করিম।  

আড়াইশ আবেদনের মধ্যে থেকে ৫০ উদ্যোগ যাছাই বাছাই করে বিজয়ীদের সাড়ে তিন লাখ টাকার গ্র্যান্ট দিয়েছে রেডএক্স।  

সিওয়াই অ্যাওয়ার্ডের সমন্বয়ক হিসেবে ছিলেন জেসিআই এর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল ও ন্যাশনাল ডিজিটাল কমিটির চেয়ারপারসন ফাহিম আহমেদ।

চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরতে বিমান বন্দরের পথ থেকে ভার্চুয়ালি সমাপনী অনুষ্ঠানে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের ফলেই আজ আমি ভার্চুয়ালি যুক্ত হতে পেরেছি। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদেরই এগিয়ে আসতে হবে। তাই প্রথামবারের মতো তরুণদের নিয়ে এই আয়োজনের জন্য জেসিআইকে ধন্যবাদ জানাই। এসময় স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে জেসিআই এর নানা উদ্যোগে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন মন্ত্রী।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষেত্র হবে স্মার্ট ইকোনোমি। তরুণদের উদ্যোক্তা হয়ে এই যুক্ত হওয়ায় আমরা আশবাদী।

বেসিস সভাপতি বলেন, শুধু স্মার্ট বাংলাদেশ মানে আইসিটি না। এখানে আরএমজি, এডুকেশনসহ অন্য সব খাত রয়েছে। এসব খাতকে একসঙ্গে কাজ করেই স্মার্ট বাংলাদেশ করতে হবে। এটা ঠিক যে, আইসিটি ইন্ডাস্ট্রি স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। কিন্তু সবাইকে মিলেই কাজ করতে হবে।

বেসিস প্রেসিডেন্ট সবসময় জেসিআইয়ের জন্য সহযোগিতা অব্যাহত রাখবে বলে উল্লেখ করেন। ভবিষ্যতে বেসিস জেসিআইয়ের সঙ্গে মিলে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি।

দুই দিন ধরেন স্মার্ট প্রযুক্তি প্রদর্শন ও বিষয় ভিত্তিক ১১টি সেমিনারের পর সমাপনী অধিবেশনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সপো আহ্বায়ক ও জেসিআই ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির। পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার পর বাক্তব্য দেন জেসিআই ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক, জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শদ এলিট, বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন শাখাওয়াত হোসেন মামুন, জেসিআই বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভঅপতি মৌসুদ মান্নান।